বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫

শোষিত একুশ


 শোষিত একুশ
          ...মিহির

বিবস্ত্র গায়ে হাহাকার করছে ২১,
২১ আজ ধর্ষিত ২১ টি শিশুর হাতে,
বল্ডুজারের চাপে ২১ আজ চ্যাপ্টা,
রফিক,জাব্বারের রক্তের গালিছা মাড়াচ্ছে
২১ শতকের হিংস্রতা

স্বাধীনতা আজ গঙ্গাস্নানে.
কাঁদছে অসহায় লাল সবুজ.
আমি এই লালের হিংস্রতা দেখেছি ;
হুম... ৫২, ৬৯, ৭১ রে’ই;
এই লালই মুক্ত করেছে
শিকলে আবদ্ধ স্বাধীনতাকে,
সবুজের বুকে রক্ত এঁকেছে এই লাল’ই ।
কিন্তু আজ!!!
এ লাল’ই বুর্জুয়া শ্রেণীর নেতা
বুলেট বোঝাই অস্ত্রকে পাহারা দিছে ২১’ই
১০:৬ ই ডেকে দিচ্ছে সব সভ্যতা.
হিংস্রতাকে সংবর্ধনা দিচ্ছে লাল সবুজ,

কলম আজ অনশন করছে,
পত্রিকার পাতা নয় মনুষ্যত্বকেই জাগাতে চায়.
এ 'সময়' ২১ নয় ১/১১ কেই দেখতে চায়।
থাক’না একুশ ব্যানার পেস্টুনে;
মনুষ্য শিশুর গালেই থাকনা।
শোভা বর্ধননই’তো করছে..

২১/০২/২০১২
পল্লবী ঢাকা, ১২১৬।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন