বাকস্বাধীনতা, মানবতাবাদ, গনতন্ত্রের ফেরিওয়ালা USA, UK কে যাদের মানবতার স্বপ্নদ্রষ্টা মনে হয়. তাদের এই স্বপ্ন নিঁখাদ স্বপ্নদোষ (অন্য কিছু মিন করিনি) বৈ অন্য কিছু নয়. অনধিকার চর্চা করতে করতে মানবাধিকারের সংজ্ঞাটাই তাদের কাছে অধরা. গৃহপালিত মানবাধিকারের হোতারা আজ মেতে উঠেছে গনহত্যার খেলায়. সম্প্রতি শার্লি এবদোয় (Charlie Hebdo Officiel) হামলার প্রতিবাদে আমেরিকা, ইসরাইল, ফ্রান্স, ব্রিটেন মুসলিম সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ করে. মুসলিমদের বিশ্ববাসির কাছে সন্ত্রাসী জাতি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে.
যার ফলে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি,আমেরিকার মুসলিমরা স্বীকার হচ্ছে বিভিন্ন ধরণের হামলার. কারণ আমেরিকা মুসলিমদের তাদের এন্টিতে দাড় করিয়ে দিয়েছে.
=>এবার আসি ‘এবদো’ হামলায়. শার্লি এবদো প্রায় কয়েক বৎসর যাবৎ বিভিন্ন ধর্মের উপর ব্যঙ্গবিদ্রুপ মূলক কার্টুন প্রকাশ করে আসছে, যার মধ্যে ইসলাম অন্যতম. যে রাসূল (সাঃ) মুসলিমদের প্রাণের চেয়েও প্রিয় তাকে নিয়ে এই ধরণের অবমাননাকর কার্টুন প্রকাশিত হলে তার প্রতিক্রিয়া আসাটাই স্বাভাবিক. তবে হত্যাকাণ্ডকে ইসলাম কখনোই মেনে নেয়নি, বরাবরই তার বিরোধিতা করে আসছে. তাদের এই কাজ মুসলিম জাতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে. ইসলামে কখনো উগ্রবাদীদের স্থান নেই. কিন্তু শার্লির এই কাজকে আপনি কিভাবে ব্যখ্যা করবেন ? ধর্মকে আঘাত দেয়া কঠিন শাস্তিযোগ্য অপরাধ. জাতিসংঘে মানবাধিকার প্রসঙ্গে বলা হয়েছে কোন ধর্ম, জাতি, বর্ণ সম্পর্কে উস্কানি মূলক কোন কাজ করা দণ্ডনীয় অপরাধ. আমেরিকা, ফ্রান্স, ইসরাইল ব্রিটেনের মত জাতিসংঘের এই মোড়লরা যখন মাধবাধিকার নিয়ে এত গলা ফাটায়. তখন তাদের মানবাধিকার কই ছিল ? যখন শার্লি দিনের পর দিন মানবাধিকার লঙ্ঘন করেছিল. বরং তারা শার্লির পক্ষ অবলম্ভন করে মিছিলে অংশ গ্রহন করে. এমনকি ঐ মিছিলে “আমি শার্লি এবদো” এমন প্ল্যাকার্ডও দেখা যায়. একটু চিন্তা করুন যখন শার্লি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছিল তখন পশ্চিমা মানবাধিকারে আঘাত হানেনি কিন্তু যখন ওটার প্রতিক্রিয়া তৈরি হল তখন পশ্চিমা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এরূপ ভন্ডামির মানবাধিকার পশ্চিমারাই তৈরী করতে পারে. ফিলিস্তিনে ইসরাইল বিনা বিচারে এত মানুষ হত্যা করলো তখন আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন কই ছিল ? পশ্চিমা মানবতাবাদ এখন গৃহপালিত মানবতাবাদে পরিনত হয়েছে. তাদের মুসলিম বিদ্ধেষী মনোভাব এখন সবার কাছে স্পষ্ট.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন